ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মাঝ আকাশে ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
ডুয়া ডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন মহাকাশযান কোম্পানি স্পেসএক্সের তৈরি একটি রকেট বৃহস্পতিবার টেক্সাস থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ পর বিস্ফোরিত হয়েছে। সিএনএন জানায়, উৎক্ষেপণের পর দ্রুতই মহাকাশযানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি নিয়ন্ত্রণ হারায়।
ফ্লোরিডার কিছু বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কারণ বিস্ফোরিত মহাকাশযানটির ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় ছিটকে পড়তে পারে। জনগণকে এ বিষয়ে সতর্ক করা হয়।
স্পেসএক্সের স্টারশিপ হলো বিশ্বের সবচেয়ে বড় রকেট এবং বৃহস্পতিবারের এই উৎক্ষেপণটি ছিল এর পরীক্ষামূলক অভিযান। এর আগেও স্পেসএক্স এই রকেট নিয়ে বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে কিন্তু এটি ছিল তাদের অষ্টম পরীক্ষামূলক অভিযান এবং দ্বিতীয়বারের মতো পরীক্ষা ব্যর্থ হলো।
এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্যারিবীয় সাগরে কিছু দ্বীপ রাষ্ট্রের বাসিন্দাদের তোলা ছবিতে দেখা গেছে, জ্বলন্ত ধ্বংসাবশেষ আকাশে ছড়িয়ে পড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ