ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গাজাবাসীকে ফের উপত্যকা ছাড়ার পরামর্শ ট্রাম্পের
ডুয়া ডেস্ক : আবারও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে, একে শেষ সতর্কবার্তা হিসেবে অভিহিত করেন তিনি।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে প্রয়োজনীয় সবকিছু দেওয়া হচ্ছে। হামাস যদি কথা অনুযায়ী কাজ না করে, তাহলে তাদের কোনও সদস্য নিরাপদ থাকবে না।’
পোস্টে হামাসকে গাজা ছেড়ে চলে যেতে বলেন ট্রাম্প। তাছাড়া, সুন্দর ভবিষ্যতের আশ্বাস দিয়ে গাজার বাসিন্দাদেরও উপত্যকা ছাড়ার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট।
গত বছরের ডিসেম্বরেও জিম্মি-মুক্তি ইস্যুতে হামাসকে সতর্ক করেছিলেন ট্রাম্প।
ইসরায়েল জানিয়েছে, গাজায় এখনও ৫৯ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ