ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের দখল চায় ভারত
ডুয়া ডেস্ক: অর্ধযুগ আগে ভারতের সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মিরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব স্থাপন করেছিল নয়াদিল্লি। এর পরবর্তী লক্ষ্য ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরেরও নিয়ন্ত্রণ গ্রহণ।
ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসে ৫ মার্চ এক সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়ে আলোচনা করেছেন। কাশ্মির ইস্যুতে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত ধাপে ধাপে এই বিষয়ে এগিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যে অনেক অগ্রগতি হয়েছে। প্রথম ধাপে ৩৭০ ধারা বাতিল করা হয়, দ্বিতীয় ধাপে জম্মু ও কাশ্মিরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যকলাপের উপর জোর দেওয়া হয় এবং তৃতীয় ধাপে সেখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়।
জয়শঙ্কর আরও জানান, চতুর্থ ধাপের লক্ষ্য হচ্ছে জম্মু ও কাশ্মিরের অবৈধভাবে দখলকৃত অংশ পাকিস্তান থেকে উদ্ধার করা এবং সেটিকে ভারতের মানচিত্রে অন্তর্ভুক্ত করা। তিনি দাবি করেন, এই লক্ষ্য সফল হলে কাশ্মির ইস্যু আর কোনো সংকট থাকবে না, এটি হবে চূড়ান্ত সমাধান।
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণের সময় জম্মু ও কাশ্মিরের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক শুরু হয়। প্রাথমিকভাবে জম্মু-কাশ্মিরের রাজা হরি সিং স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে থাকার কথা জানিয়েছিলেন। কিন্তু ১৪ আগস্ট স্বাধীনতার পর পাকিস্তান জম্মু-কাশ্মির দখলে অভিযান শুরু করলে হরি সিং ভারতেই অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেন। এর পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে পিছু হটতে বাধ্য করে।
এই ঘটনা থেকে জম্মু-কাশ্মিরের ভূখণ্ডের ৪৩ শতাংশ ভারতের, ৩৭ শতাংশ পাকিস্তানের এবং ২০ শতাংশ চীনের দখলে চলে যায়, যেটি সিয়াচেন নামে পরিচিত। জম্মু-কাশ্মির ভারতীয় ইউনিয়নের অংশ হওয়ার পর প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু বিশেষ স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা প্রদান করেন।
তবে ২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সরকার ৩৭০ ধারাটি বাতিল করার মাধ্যমে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে এবং রাজ্যটিকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার