ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে ৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইমো
ডুয়া নিউজ: চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে বাংলাদেশে ৬ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে ইমো।
এই পদক্ষেপটি স্বচ্ছতা, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তির প্রতিশ্রুতির অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে জানিয়েছে ইমো।
অক্টোবরে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মাস উপলক্ষে ইমো বিশ্বব্যাপী আস্থার উন্নয়নের লক্ষ্য নিয়ে এ তথ্য প্রকাশ করে। অ্যাপটি ২৪/৭ সময় জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পাবলিক কনটেন্ট চিহ্নিত করে এবং ব্যবহারকারীদের ক্ষতিকারক আচরণ রিপোর্ট করতে উৎসাহিত করে।
চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ইমো ৯০ হাজার কেস চিহ্নিত করেছে, যা ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে ক্ষতিকর কনটেন্ট পোস্ট করার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হয়েছে। সর্বজনীন, নিরাপদ এবং নির্ভরযোগ্য পরিবেশ গড়ে তুলতে ইমোর কমিউনিটি গাইডলাইন তৈরি করা হয়েছে।
গাইডলাইন বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ধারাবাহিকতা বজায় রাখতে সকল ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতাদের জন্য একইভাবে এই গাইডলাইন প্রয়োগ করা হয়। একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ কমিউনিটি গড়ে তুলতে ইমো নিয়মিত নতুন এবং প্রাসঙ্গিক ফিচার চালু করছে এবং অ্যাপ্লিকেশন আপগ্রেড করছে। ইন্টারনেট ব্যবহারের সময় আরো সতর্ক ও নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য অক্টোবর সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মাস হতে পারে। ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় ইমো সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)