ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
যেসব কাজে রোজার কোনো ক্ষতি হয় না
ডুয়া ডেস্ক : আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা পবিত্র মাহে রমজানের রহমতের দশকের রোজা পালন করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। রমজান মাস আমাদের জন্য মহান আল্লাহর বিশেষ এক নেয়ামত, যা আমাদের আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেয়।
তবে, রোজা রাখার সময় অনেকেই কিছু বিষয়ে সন্দেহে ভুগেন এবং নিশ্চিত জ্ঞান না থাকার কারণে অনেক বৈধ কাজ থেকেও নিজেদের বিরত রাখেন। তাই, চলুন জেনে নিই—কোন কোন কাজ রোজা অবস্থায় করলেও তা ভঙ্গ হয় না।
> ভুলক্রমে পানাহার করা। কোনো খাবার বা পানীয় ভুলে খেয়ে নিলে রোজা ভাঙবে না। তবে মনে হওয়ার সঙ্গে সঙ্গে খাবার ছেড়ে দিতে হবে।
> আতর, সুগন্ধি ব্যবহার করা বা ফুল ইত্যাদির ঘ্রাণ নেয়া।
> নিজ মুখের থুতু ও কফ জমা না করে গিলে ফেলা।
> শরীর বা মাথায় তৈল ব্যবহার করা।
> ঠাণ্ডার জন্য গোসল করা।
> ঘুমে স্বপ্নদোষ হওয়া।
> মিসওয়াক করা।
> অনিচ্ছাকৃত বমি হওয়া
> চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা।
> স্বাভাবিক যে কোনো ধরনের ইনজেকশন নেয়া। তবে শক্তিবর্ধক ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে