ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
প্রাথমিকের ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
ডুয়া ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য যোগদানের তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ মার্চ ২০২৫ তারিখে নির্বাচিত প্রার্থীদের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে হবে।
আজ সোমবার (৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত 'সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩' এর তৃতীয় গ্রুপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত ৬৫৩১ জন প্রার্থীর জন্য নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়ন সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে।"
নির্বাচিত প্রার্থীরা যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে এবং অন্যান্য ডকুমেন্ট ৪ মার্চ, ২০২৫ এর মধ্যে জমা দিয়েছেন তাদের জন্য নিয়োগপত্র জারি করা হবে। তারপর ১২ মার্চ প্রার্থীদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। ১৩ মার্চ পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে জেলা পুলিশ সুপার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে প্রেরণ করতে হবে এবং একই দিন পদায়ন আদেশ জারি করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, "যদি নির্ধারিত সময়ে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কোনো ব্যক্তির নিয়োগপত্র জারি না হয়, জেলা অফিসে যোগদান না করেন বা পদায়নকৃত বিদ্যালয়ে যোগদান না করেন (কারণ ও মতামতসহ) তাহলে ২০ মার্চ, ২০২৫ তারিখে তালিকা অধিদপ্তরে প্রেরণ করা হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস