ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বিরল মহাজাগতিক ঘটনা যাচ্ছে সূর্যাস্তের পর
ডুয়া ডেস্ক : আজ (২৮ ডিসেম্বর) সূর্যাস্তের পর বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যেখানে সাতটি গ্রহ—শনি, বুধ, নেপচুন, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি এবং মঙ্গল এক সরলরেখায় দেখা যাবে। ২০৪০ সালের আগে এমন ঘটনা আর ঘটবে না। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহে আকাশপ্রেমীদের জন্য একটি বিশেষ মুহূর্ত অপেক্ষা করছে। চলতি সপ্তাহে ৭টি গ্রহ - মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ এবং শনি সন্ধ্যার আকাশে একসাথে দেখা যাবে। এই দৃশ্য একটি বিরল ঘটনা। এটি ২০৪০ সাল পর্যন্ত শেষবারের মতো ৭টি গ্রহ একসঙ্গে এত ভালোভাবে দেখা যাবে।
মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সূর্যাস্তের ঠিক পরেই যতগুলো সম্ভব গ্রহ দেখার সবচেয়ে ভালো সুযোগ থাকবে। চারটি গ্রহ- বুধ, শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল - খালি চোখে দেখা যাবে।
তবে শনি দেখা কিছুটা কঠিন হবে কারণ এটি দিগন্তের নিচে থাকবে। অন্য দুটি গ্রহ ইউরেনাস এবং নেপচুন দেখতে টেলিস্কোপের প্রয়োজন হবে।
দিগন্তের একটি ভালো দৃশ্য এবং পরিষ্কার আকাশ সব গ্রহ দেখার সবচেয়ে ভালো সুযোগ দেবে। তবে, সাতটি গ্রহ দেখার সময়সীমা খুবই সংক্ষিপ্ত হবে।
রয়্যাল অবজারভেটরি গ্রিনিচের জ্যোতির্বিদ ড. এডওয়ার্ড ব্লুমার বলেন, একটি বিরল সুযোগ রয়েছে সাতটি গ্রহকে মূলত একটি সুবিধাজনক জায়গায় দেখার। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শনি এবং বুধও অস্ত যাবে, যার ফলে এগুলো দেখা বিশেষভাবে কঠিন হবে।
তিনি বলেন, সূর্যাস্তের পর আপনি সত্যিই কয়েক মিনিটের জন্য এগুলো ধরার সুযোগ পাবেন, তারপর এগুলো দিগন্তের নিচে চলে যাবে। এরপরও আপনি শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহকে আরও অনেক সময় ধরে স্পষ্টভাবে দেখতে পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট