ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
ডুয়া ডেস্ক : আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করবে তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি।’ বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিউতে দলটি আত্মপ্রকাশ করবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাখো মানুষ জমায়েত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া, বিএনপি, জামায়াতসহ গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় ৩৬টি রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
আমন্ত্রিতদের মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও রয়েছেন। এছাড়া, ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায়, এনসিপির নেতারা যমুনায় গিয়ে সরকারপ্রধানের কাছে আমন্ত্রণপত্র তুলে দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ প্রধান।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা ৩৬টি রাজনৈতিক দলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন