ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিসহ ১২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএ) এক বিবৃতিতে হতাহত ব্যক্তিদের এ তথ্য জানানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দর লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক। অন্য আটজন বিভিন্ন দেশের নাগরিক।
নিহত বিদেশিদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আহত ৩০৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় বিমানবন্দরের সম্পদেরও ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
এদিকে, হামলার সময় রিয়াদ থেকে জেদ্দাগামী ফ্লাইটে ওঠার অপেক্ষায় বাংলাদেশি উমরাযাত্রীদের একটি কাফেলা বিমানবন্দরে অবস্থান করছিল বলে জানা গেছে। কাফেলাটির সদস্যরা ঢাকার কেরানীগঞ্জের জামিয়া আরাবিয়া রবিউল উলুমের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।
তবে হামলায় নিহত দুই বাংলাদেশি ওই উমরাহ কাফেলার সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিএসিএর বিবৃতিতে তাঁদের নাম ও বিস্তারিত পরিচয়ও প্রকাশ করা হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত