ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
আজ বিদুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজের কারণে আজ শুক্রবার (৯ অক্টোবর) মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪১টি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চসার ৩৩ কেভি ফিডারের জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে (বিদ্যুৎ লাইন স্থাপনের পথ) সংক্রান্ত কাজ করা হবে। এ কারণে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে-মিরেশ্বর, পঞ্চসার (ইটখোলা), বাস্তুহারা, গোসাইবাগ, বাগবাড়ী, মুক্তারপুর, খালাসীবাড়ী, নতুনগাঁও, নয়াগাঁও মধ্যপাড়া, মানিকপুর, ইদ্রাকপুর, উত্তর কোটগাঁও, হাসপাতাল, সুপারমার্কেট, পুলিশ ফাঁড়ি, পঞ্চসার, মানিকপুর দশতলা, গনকপাড়া, কোটগাঁও, সরদারপাড়া, মধ্য কোটগাঁও, দেওভোগ, ভিটিশীল মন্দির, মুন্সিগঞ্জ সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাবাড়ী, রামেরগাঁও, জোড়পুকুরপাড়, আধারিয়াতলা, সরকারপাড়া, দক্ষিণ রামগোপালপুর (বাঁশপট্টি), দশকানি, মুক্তারপুর চৌধুরীবাড়ী, দয়াল বাজার, বৈখর, চম্পাতলা, রনছ রুহিতপুর, রনছ পারুলপাড়া, মুক্তারপুর বিসিক, ডিঙ্গাভাঙ্গা ও সড়ক ভবন এলাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কাজের প্রয়োজনে নির্ধারিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। পাশাপাশি কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। এ সময় বিদ্যুৎ লাইনের কাছাকাছি অবস্থান না করে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি। একই সঙ্গে নির্ধারিত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া