×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার দুই থানায় নতুন ওসি, বদলি কয়েক পুলিশ কর্মকর্তার

২০২৬ অক্টোবর ০৮ ২১:০২:২৫

ঢাকার দুই থানায় নতুন ওসি, বদলি কয়েক পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিট ও থানায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এসব বদলি ও দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, ধানমণ্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি করা হয়েছে। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) বদলি করা হয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি এবং রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) পাঠানো হয়েছে।

অন্যদিকে, শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে এবং গোয়েন্দা-ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে।

এ ছাড়া যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) একেএম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত