ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, কারাগার সরানোর পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে কার্যকর শাসনের আওতায় এনে সন্ত্রাস ও বিশৃঙ্খলামুক্ত করতে সমন্বিত পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো, অবকাঠামো উন্নয়ন, অবৈধ বাসিন্দাদের পুনর্বাসন এবং সরকারি খাস জমি ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জঙ্গল সলিমপুর নিয়ে অনুষ্ঠিত এক সমন্বিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভূমি প্রশাসন, অবকাঠামো উন্নয়ন, পুনর্বাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে সমন্বিতভাবে জঙ্গল সলিমপুরের সমস্যার সমাধান করতে চায় সরকার।
তিনি জানান, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) নেতৃত্বে এলাকায় নির্মিত সড়ক নেটওয়ার্কের অগ্রগতিও বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। সড়ক নির্মাণের কাজের অগ্রগতি সরকার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে সারদা পুলিশ একাডেমির আদলে জঙ্গল সলিমপুরে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। প্রস্তাবিত একাডেমির জন্য বর্তমানে জমি খোঁজা হচ্ছে।
একই সঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার জঙ্গল সলিমপুর এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ জন্য বায়েজিদ লিংক রোডের পাশে ইতোমধ্যে ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এলাকায় বিভিন্ন সময়ে অনিয়মতান্ত্রিকভাবে বসতি গড়ে তোলা লোকজনকে পুনর্বাসনের পরিকল্পনাও করছে সরকার। পাশাপাশি সেখানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানকে সরকারি ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, পুরো জঙ্গল সলিমপুরকে একটি সুশৃঙ্খল শাসন ও নিরাপত্তাব্যবস্থার মধ্যে নিয়ে আসাই সরকারের মূল লক্ষ্য। অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি বলেন, একসময় এলাকাটি সন্ত্রাসের অভয়ারণ্য ছিল। সেই পরিস্থিতি থেকে জঙ্গল সলিমপুরকে বের করে শৃঙ্খলার মধ্যে আনা হবে। স্থায়ী নিরাপত্তা উপস্থিতি নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, এসআরবি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জন্যও জমি বরাদ্দ দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার ও সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলো সেখানে নিজেদের সুবিধা ও অবকাঠামো গড়ে তুলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের বিভিন্ন মৌজায় থাকা সরকারি জমি—সেগুলো পাহাড় হোক কিংবা খাস জমি—সবই যাতে সুশাসনের আওতায় আনা যায়, সে লক্ষ্যেই এসব উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার