ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মা খালেদা জিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেনই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শিক্ষক-কর্মচারীদের এই সম্প্রদায়ের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার সঙ্গে জাতির গভীর সম্পর্ক রয়েছে। তাঁদের আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-বেদনা ও আনন্দের অংশীদার হতে না পারলে দেশের উন্নতি ও অগ্রগতির কাঙ্ক্ষিত ধারা অব্যাহত রাখা সম্ভব নয়। তাঁর ভাষায়, মেরুদণ্ড দুর্বল হলে পুরো শরীরই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। জাতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত শিক্ষকদের নিজেদের দাবি আদায়ে এখনো রাস্তায় নামতে হচ্ছে এটি অত্যন্ত বেদনাদায়ক।
তিনি বলেন, আজকের সমাবেশে যে দাবি তোলা হয়েছে, এ বিষয়ে এর আগেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির রাজনৈতিক চিন্তা-চেতনা ও অনুভূতির অন্যতম উৎস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি ছিল। বিএনপি সরকার এবং তাঁর রাজনৈতিক দলের প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যে অসাধারণ সমন্বয় করার সক্ষমতা রয়েছে। তাই মায়ের প্রতিশ্রুতি তাঁর সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী বাস্তবায়ন করবেন না এটা তিনি বিশ্বাস করেন না। বিষয়টি বাস্তবায়ন হবে, তবে হয়তো কিছুটা সময় লাগবে।
শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রিজভী বলেন, সর্বাগ্রে শিক্ষা সেক্টর বা শিক্ষা খাতকে গড়ে তুলতে হবে। তাঁর দাবি, হাসিনার আমলে, ফ্যাসিবাদের আমলে এই খাত চরমভাবে ধ্বংস ও পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছে। খাতায় লেখা না থাকলেও শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার চাপ ছিল। শিক্ষা কর্মকর্তা হেডমাস্টারকে ধমক দিয়েছেন, ঢাকা থেকে ডিজি সাহেব শিক্ষা কর্মকর্তাকে ধমক দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশে ডিজি সাহেবকেও ধমক দেওয়া হয়েছে।
একজন শিক্ষকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এক শিক্ষার্থী খাতায় প্রশ্নের উত্তর না লিখে শুধু প্রশ্নটি লিখেছিল। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে কর্তৃপক্ষ বলেছিল, ‘ওর ওপরেই নম্বর দাও।’
রিজভী বলেন, শিক্ষা হলো এমন একটি বিষয়, যার ওপর একটি জাতি ন্যূনতমভাবে দাঁড়িয়ে থাকলে শিক্ষার্থী শুধু বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল বা ইতিহাস শেখে না; একই সঙ্গে একজন শিক্ষিত মানুষ নৈতিকভাবেও শক্তিশালী হয়ে ওঠে। একজন শিক্ষাপ্রাপ্ত মানুষ আলোকপ্রাপ্ত ও নৈতিকভাবে বলীয়ান মানুষ। অথচ নৈতিকতার কোনো বালাই না রেখে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ৯০ শতাংশ, ৯৫ শতাংশ পাসের হার দেখানোর চেষ্টা করতে গিয়ে শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, শিক্ষক-কর্মচারীরা যখন তাঁদের দাবির কথা বলছেন, তখন তাঁদের কাছেও কিছু দাবি রয়েছে। এ দেশের মানুষেরও দাবি আছে, তাঁর নিজেরও ব্যক্তিগত দাবি আছে। সেই পরিত্রাণের দায়িত্ব শিক্ষক-কর্মচারীদেরও নিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, শিক্ষক-কর্মচারীদের অনেক দাবি ৩০-৪০-৫০ বছর ধরে চলে আসছে। এসব দাবির পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে তাঁদের অনেক দাবি পূরণ হয়েছে। বর্তমানে তাঁরা শতভাগ বেসিক বেতন পাচ্ছেন। অন্যান্য ভাতার ক্ষেত্রে কোনোটি ২০ শতাংশ, কোনোটি ৩০ শতাংশ এবং কোনোটি ৫০ শতাংশ হারে পাচ্ছেন। তাঁদের বাকি দাবিগুলোও পূরণ হবে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, শিক্ষক-কর্মচারীরা শুরু থেকেই চরমভাবে বঞ্চিত হয়েছেন বিষয়টি এমন নয়। তাঁদের দাবি ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে অনেক দাবি মেনে নেওয়া হয়েছে। ফলে বর্তমানে মোটামুটিভাবে একটি অবস্থানে তাঁরা কিছুটা হলেও দাঁড়াতে পারছেন।
বদলি সমস্যার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বড় ধরনের একটি সমস্যা হলো স্বামীকে এক জায়গায় রাখা হচ্ছে, আর স্ত্রীকে বদলি করে দেওয়া হচ্ছে অন্য জায়গায়। তাঁর মতে, এগুলো এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, উদাসীনতা ও খামখেয়ালিপনা। তিনি প্রশ্ন রাখেন, পৃথিবীর কোথায় আছে যে স্বামীকে দেওয়া হবে ভুরুঙ্গামারী আর স্ত্রীকে দেওয়া হবে নাইক্ষ্যংছড়ি?
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি