×

ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী

২০২৬ অক্টোবর ০৭ ১৮:০৫:০২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০ ও ২১-এর জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তিন শিক্ষাবর্ষের এই তালিকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থী রয়েছেন।

গত ৫ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ইউজিসির তথ্য অনুযায়ী, বাকৃবির ১৩ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ সালের ৬ জন, ২০২০ সালের ৬ জন এবং ২০২১ সালের ১ জন এ তালিকায় জায়গা পেয়েছেন।

২০১৯ সালে মনোনীত ছয় শিক্ষার্থী হলেন ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা (সিজিপিএ ৩.৮৪২), কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস (সিজিপিএ ৩.৯৮), পশুপালন অনুষদের শারমীন ইসলাম (সিজিপিএ ৩.৮৭৮), কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শান্তা ইসলাম (সিজিপিএ ৩.৯৩৭), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শাহাবুদ্দিন আহমেদ (সিজিপিএ ৩.৯২৯) ও মৎসবিজ্ঞান অনুষদের নাফিসা তাসনীম বিনতি (সিজিপিএ ৩.৯১৪)।

২০২০ সালের তালিকায় রয়েছেন ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসেন (সিজিপিএ ৩.৯১), কৃষি অনুষদের মোসা. আয়েশা সিদ্দিকা (সিজিপিএ ৩.৯৩), পশুপালন অনুষদের মো. আরিফুল ইসলাম (সিজিপিএ ৩.৯৩), কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ইসরাত জাহান (সিজিপিএ ৩.৯১), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চিত্রা রাণী পাল (সিজিপিএ ৩.৯২) এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের জিন্নাত রেহানা ঋতু (সিজিপিএ ৩.৮৮)। ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ফারহানা বিনতে ফেরদৌস (সিজিপিএ ৩.৯০)।

ইউজিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে পাওয়া মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে খসড়া তালিকাও পুনরায় যাচাই করা হয়েছে। এরপর ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তালিকা নিয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকলে প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইউজিসিতে লিখিতভাবে জানাতে হবে।

বিদ্যমান নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের সাড়ে চার গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক দেওয়া হবে। এর সঙ্গে থাকবে সম্মাননাপত্র।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়ে থাকে। ইউজিসি ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করে আসছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে বুধবার স্বর্ণের দরে সামান্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।... বিস্তারিত