ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে তৎপর ‘পতিত দোসররা’: রিজভী
নিজস্ব প্রতিবেদক: পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?’ এ ধরনের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ‘পতিত দোসররা’ বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেন রিজভী। তাঁর ভাষ্য, এসব তৎপরতার অংশ হিসেবে কেউ কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আগে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার জন্য এবং দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে।’
ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, আগেভাগে সচেতনতা তৈরি করা গেলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য ব্যক্তি, পরিবার, সামাজিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ করা জরুরি। ময়লা ও পচা পানি জমতে দেওয়া যাবে না। এসব বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
রিজভী বলেন, ‘পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে, যাতে সেখানে ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হতে না পারে। আগে থেকেই সতর্ক হলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’
ডেঙ্গু পরীক্ষার খরচের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আগে এ পরীক্ষার জন্য ৫০ টাকা করে নেওয়া হতো। বর্তমানে তা বিনামূল্যে করার ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটিকে সরকারের একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।
রুহুল কবির রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য, অপরাধ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ডকে এই সরকার প্রশ্রয় দেবে না।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান রিজভী। একই সঙ্গে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা প্রজ্ঞাপন লাগবে না
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ