×

ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বুধবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ

২০২৬ অক্টোবর ০৭ ০৯:৫৮:০২

বুধবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বুধবার (৩০ সেপ্টেম্বর) কেনাকাটা করতে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার মার্কেট ও দোকানপাট খোলা থাকবে কি না, তা জেনে নেওয়া জরুরি। কারণ নির্ধারিত সাপ্তাহিক বন্ধের কারণে রাজধানীর বেশ কিছু এলাকার মার্কেট ও দোকানপাট এদিন বন্ধ থাকবে। ফলে ভোগান্তি এড়াতে বের হওয়ার আগে দেখে নিতে পারেন কোন কোন এলাকায় কেনাকাটা করা যাবে না।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট

পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং উত্তরার মাসকট প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

তাই বুধবার রাজধানীতে কেনাকাটা বা প্রয়োজনীয় পণ্য সংগ্রহের পরিকল্পনা থাকলে আগে থেকেই বন্ধের তালিকাটি দেখে নেওয়া ভালো। এতে বন্ধ মার্কেটে গিয়ে সময় নষ্ট বা অপ্রয়োজনীয় ভোগান্তিতে পড়ার আশঙ্কা কমবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত