ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের জন্য চীন সরকারের বৃত্তি; মাসিক ভাতাসহ একাধিক সুবিধা
ডুয়া ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিএসসি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দিচ্ছে চীন সরকার। বাংলাদেশি শিক্ষার্থীরাও বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা চীনের চংকিং ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করবেন।
চংকিং ইউনিভার্সিটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এবং এটি চীনের অন্যতম বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে সেখানে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
স্নাতকোত্তরে আবেদনের বিষয়সমূহ:
- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- অ্যাকাউন্টিং
- ডিজিটাল ইকোনমি
- ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রেটিং
- লজিস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট
- নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি
- আইন
- কন্ট্রোল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ইনস্ট্রুমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
- মেকানিকস
- ড্রামা অ্যান্ড ফিল্ম
- ডিজাইন
পিএইচডিতে আবেদনের বিষয়সমূহ:
- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি
বৃত্তির সুযোগ-সুবিধা:
- রেজিস্ট্রেশন ফ্রি
- কোনো টিউশন ফি লাগবে না
- ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা
- চিকিৎসাবিমা সুবিধা
- মাস্টার্সে প্রতি মাসে ৩,০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৯,৬০০ টাকা)
- পিএইচডিতে প্রতি মাসে ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫৭,৮৭৮ টাকা)
আবেদনের যোগ্যতা:- চীনসহ অন্যান্য দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন
- মাস্টার্সের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে
- পিএইচডির ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে
- অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না
প্রয়োজনীয় নথিপত্র:
- চীনা সরকারি বৃত্তির আবেদন ফরম
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)
- একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব
- দুটি সুপারিশপত্র
- পাসপোর্টের একটি অনুলিপি
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে এবং আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৩০ মার্চ ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত