ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান-বাদ্যযন্ত্র শেখার সুযোগ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ২০২৮ সাল থেকে স্কুল পর্যায়েই শিক্ষার্থীদের নাচ, গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো প্রতিভা থাকে। সেই প্রতিভার বিকাশে তাদের উপযুক্ত সুযোগ দিতে হবে। পড়াশোনার গণ্ডিতে শিশুদের সীমাবদ্ধ না রেখে শিল্প, সংস্কৃতি, সংগীত ও খেলাধুলায় দক্ষতা অর্জনের সুযোগও তৈরি করতে হবে।
তিনি জানান, ২০২৭ অথবা ২০২৮ সাল থেকে স্কুল পর্যায়ে এই কার্যক্রম পুরোপুরি চালুর লক্ষ্য রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ অনুযায়ী গান, নাচ, বিভিন্ন বাদ্যযন্ত্র, কেরাতসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড বেছে নিতে পারবে।
তারেক রহমান বলেন, পরিবারের পক্ষে প্রত্যেক শিশুকে আলাদাভাবে এসব শেখার সুযোগ করে দেওয়া সম্ভব হয় না। তাই শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামের শিশুরাও যেন সমান সুযোগ পায়, সে জন্য স্কুল থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিশুদের খেলাধুলার সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সারা দেশে ২২ লাখ ছেলে ও মেয়ে ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এ ধরনের কার্যক্রম চালু থাকলে ভবিষ্যতে এখান থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি জানান।
এ ছাড়া শিশুদের বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানিজসহ কয়েকটি ভাষার মধ্যে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের ভাষা শেখার সুযোগ পাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- সালমান শাহ হ/ত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)