ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
দক্ষ কর্মী না পাঠালে শুধু সংখ্যা বাড়িয়ে লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে। দক্ষ কর্মী পাঠাতে না পারলে শুধু কর্মীর সংখ্যা বাড়িয়ে বিদেশে পাঠানোর কোনো সুফল দেশের জন্য বয়ে আনবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে লাগেজ পরিবহণের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এবং প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও গত ৭ মাসে ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে গেছেন।
তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার দেশের শ্রমবাজার ধরে রাখার চেষ্টা করছে। একই সঙ্গে সামনে আরও ভালো ফলাফল পাওয়ার আশা রয়েছে। প্রবাসী কর্মীদের সুবিধার জন্য চট্টগ্রামে দ্রুত একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি নির্মাণ করা হবে একটি গেস্টহাউস। চিকিৎসাকেন্দ্র স্থাপনের জন্য এরই মধ্যে স্থান নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় বিদেশগামী যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তাঁদের সুযোগ-সুবিধা, চাহিদা ও বিভিন্ন ধরনের ভোগান্তির বিষয়েও তিনি খোঁজখবর নেন।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদার, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নূর হোসেন, প্রবাসী কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ৎ
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের