×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় নতুন মোড়

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১২:২৫:৫৪

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সালমান একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন। ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। হামলার কারণ কী, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

এ বিষয়ে ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম জানিয়েছেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, ‘নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম, কক্ষের আসবাবসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ৩৫ কাঠা জমির দখল/বেদখল নিয়ে মেজর জেনারেল (অবঃ) গোলাম মহিউদ্দিন চৌধুরী ও নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মেজর জেনারেল (অবঃ) গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউগিনি প্রপার্টিজের ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত