×

ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

জামায়াত শেখ হাসিনা-আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে: রাশেদ খাঁন

২০২৬ সেপ্টেম্বর ২৩ ২০:৪২:২৩

জামায়াত শেখ হাসিনা-আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখ হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের মতোই ফ্যাসিস্ট দল হওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী ব্রিটিশ আমল থেকেই মুনাফেকির রাজনীতি করে আসছে। গণঅভ্যুত্থানের পর দলটি মজলুম অবস্থা থেকে এখন জালিমে পরিণত হয়েছে।

ভবিষ্যতে কোনোভাবে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও মন্তব্য করেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার (এসপি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ অন্যান্যরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত