ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন
ডুয়া ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি নতুন সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করা হয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারি) সেতু বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে বঙ্গবন্ধু সেতুর নতুন নাম রাখা হয়েছে 'যমুনা সেতু', এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নতুন নাম হলো 'কর্ণফুলী টানেল'।
যমুনা সেতু যমুনা নদীর ওপর অবস্থিত একটি সড়ক ও রেল সেতু ১৯৯৮ সালের ২৩ জুন চালু হয়। সেতুটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছিল এবং এটি দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করেছে।
অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলটি ২০২৩ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। এর নামও ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। টানেলটি পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত বিস্তৃত।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করতে শুরু করে। এর মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি