ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২
‘খাদ্যে ভেজাল রোধে রমজানে বিশেষ অভিযান’
ডুয়া ডেস্ক: পবিত্র রমজান মাসে পণ্যের মান নিয়ন্ত্রণ এবং খাদ্যে ভেজাল রোধে বিএসটিআই বিশেষ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বুধবার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রমজান উপলক্ষে বিএসটিআইয়ের বিশেষ কার্যক্রম সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
শিল্প উপদেষ্টা বলেন, রমজান শুরুর এক মাস আগে থেকেই বিএসটিআইয়ের সার্ভিল্যান্স কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে। এ কার্যক্রমের মধ্যে পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ, পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধে মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রমে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রমজান মাসে ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এপিবিএনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালিত হবে। এছাড়া র্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআইয়ের সব বিভাগীয়, জেলা ও আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালিত হবে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি দেশব্যাপী বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।
রমজান মাসে বিশেষত রোজাদাররা যেসব খাদ্য ও পানীয় গ্রহণ করেন, যেমন ফুট ড্রিংকস, ফুট সিরাপ, মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডুলস, ইনস্ট্যান্ট নুডুলস, লাচ্ছা সেমাই, পানি ইফতার সামগ্রী, এসব পণ্যের উপর বিশেষ নজরদারি করা হচ্ছে। বিএসটিআই ছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও এসব অভিযানে অংশ নেবে।
এছাড়া অনলাইনে নকল ও অবৈধ পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহ বন্ধে বিএসটিআই ইতিমধ্যে বিটিআরসিকে চিঠি দিয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রায় ১৫টি অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। ক্রেতাদের প্রতি বিএসটিআইয়ের পরামর্শ, অনলাইনে পণ্য কেনার আগে বিএসটিআইর অনুমোদন নিশ্চিত করে পণ্য অর্ডার করুন এবং প্রয়োজনে বিএসটিআইর হটলাইন নম্বরে (১৬১১৯) ফোন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম