ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের নতুন ৪ কর্মসূচি
ডুয়া ডেস্ক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি আদায়ে জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোট নতুন চারটি কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল বৃহস্পতিবার তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে এবং সচিবালয়ের দিকে পদযাত্রা করবে।
এ তথ্য বুধবার (২৬ ফেব্রুয়ারি) জানিয়েছেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজি। তিনি বলেন, বৃহস্পতিবার প্রেস ক্লাবে একটি শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ‘মার্চ টু সেক্রেটারিয়েট’ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে এবং জেলা ও উপজেলা শহরে মানববন্ধনও অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করে শিক্ষক-কর্মচারীরা। দুপুরে তারা একটি বিক্ষোভ মিছিলও বের করেন। মঙ্গলবার শিক্ষকরা সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয় এবং এ সময় উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে আবার প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ প্রত্যাশী জোট দেশের বিভিন্ন স্থানে অবস্থান ধর্মঘট শুরু করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ