ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নতুন সেল গঠন
ডুয়া ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ঐক্যবদ্ধ উদ্যোগে দেশের রাজনীতিতে নতুন এক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি।
এর আগে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দুটি সেল গঠন করেছে। সেলগুলোর নাম দেওয়া হয়েছে ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেল।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেল গঠন করা হয়েছে।
জানা গেছে, ২০ সদস্যবিশিষ্ট ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ সেলের সম্পাদক করা হয়েছে মো. মেহেরাব হোসেন সিফাতকে।
সেলের সদস্য হিসেবে রয়েছেন, মো. মেহেরাব হোসেন সিফাত, মো. ফাইয়াজ আহমেদ সাঈদ, মো. ফাহমিন জাফর, মো. ইয়ামিন, মো. শাকিল, মো. মাহফুজুর রহমান, মোসা. নাইমা সুলতানা, মো. ইমতিয়াজ, মো. ইমন মিয়া, মোসা. রিয়া, মো. তাহমিন, মো. শাহরিয়ার হাসান, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. সাগর আহমেদ, মোসা. নাফিসা হোসেন, মো. ওয়াসিম, মো. সৈকত, মো. ইরফান ভূঁইয়া, সজীব সরকার ও মো. রিদোয়ান শরীফ প্রমুখ।
অন্যদিকে, ১০ সদস্যবিশিষ্ট ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেলর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম ফয়েজউল্লাহ।
সেলের অন্য সদস্যরা হলেন, মো. শাকিল আলম, সাইফুল ইসলাম ফয়সাল, মো. সাইফুল ইসলাম, জাকারিয়া সাদ, মো. সালমান, তামিম সিফাত, ফারিয়া ইসলাম হ্যাপি, সুমাইয়া আক্তার মারিয়া ও তৌহিদ খান প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি