ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ভারত সিরিজ নিয়ে তামিমের আশাবাদ
স্পোর্টস ডেস্ক: সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি আগস্টেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে নানা কারণে ভারতের এই সফর নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। দুই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। এর মধ্যেই গুঞ্জন উঠেছে, ভারতের সফরটি আরও এক দফা পেছাতে পারে।
তবে দুই দলের মধ্যকার সিরিজটির জন্য নতুন দিনক্ষণ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। জনপ্রিয় ক্রীড়া প্ল্যাটফর্ম নট-আউট নোমানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন।
সিরিজটি বাতিলের গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সিরিজটি যে হবে না, তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে একটা দ্রুত তথ্য জানিয়ে রাখি, উভয় বোর্ডই এটি বাস্তবায়নে খুবই আন্তরিক। বিসিসিআই এবং বিসিবি—দুই পক্ষই উপযুক্ত উইন্ডো খুঁজছে, কোন সময় কী করা যায়। আমরা মোটামুটি একটি সম্ভাব্য তারিখের কথা চিন্তা করছি। যদি বিসিসিআইয়ের ইচ্ছা নেতিবাচক দেখতাম, তবে আজ এ কথা বলতাম না। তাদের মনোভাব খুবই ইতিবাচক।’
তিনি আরও বলেন, ‘এমন কিছু বিষয় রয়েছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর বিসিবি সভাপতি হিসেবে আমি কখনো সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। যেহেতু বাংলাদেশ ও ভারত—দুই দলেরই টানা খেলা রয়েছে, তাই উপযুক্ত তারিখ বের করার কাজ চলছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা এবং কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষাপট নিয়েও কথা বলেন তামিম। তিনি বলেন, ‘মোস্তাফিজের বিষয়টি নিয়ে পুরো দেশ হতাশ হয়েছিল এবং এটি কোনোভাবেই হওয়া উচিত হয়নি। তবে যখন আমরা বিশ্বকাপের মতো জায়গায় খেলার সুযোগ পাই, যেখানে প্রথমবার কোয়ালিফাই করার পর পুরো দেশ উৎসবে মেতেছিল, সেখানে আরও বুদ্ধিমত্তার সঙ্গে আলোচনা করা যেত। আমরা শুরুতেই এমন এক জায়গায় গিয়ে ঠেকেছি, যেখান থেকে ফেরার পথ ছিল না।’
আইসিসির ভেতরের আলোচনা প্রসঙ্গে বিসিবিপ্রধান বলেন, ‘আমি এখন বিসিবির প্রতিনিধি হিসেবে আইসিসিতে আছি। সেই সময় আলোচনার টেবিলে যে বিষয়গুলো উঠে এসেছিল, তা যদি প্রকাশ্যে বলি, তবে আপনারা অবাক হবেন। তবে সম্মানের খাতিরে আমি সেসব বলতে পারব না। পুরো ঘটনা বিশ্লেষণ করে আমার মনে হয়েছে, বিষয়টিকে আরও সতর্কতা এবং দক্ষতার সঙ্গে সামলানো যেত।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ