ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
যেভাবে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি
ডুয়া ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা ৬ দিনের ছুটি ভোগ করতে পারবেন। যদি কেউ অতিরিক্ত একদিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারেন, তবে তার মোট ছুটি ৯ দিন হতে পারে।
এ বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব অনুযায়ী সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরে মোট পাঁচ দিনের ছুটির অনুমোদন দেয়। পূর্বে এই ছুটি ছিল তিন দিন। পরে ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ২৯ ও ৩০ মার্চ (শনিaবার ও রোববার) ঈদের আগের দুই দিন এবং ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) ঈদের পরের দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিনের ছুটি পাবেন।
যদি কোনো চাকরিজীবী বৃহস্পতিবার (৩ এপ্রিল) একদিন ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে তিনি টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কারণ ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯ দিন।
এই দীর্ঘ ছুটির ফলে সরকারি চাকরিজীবীরা পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি