ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নেপালে বন্যায় নিহত ৫৩৮, নিখোঁজ ৯৭৭
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের উত্তর সীমান্তে পাহাড়ধস ও বরফ গলে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। লেন্দে ও ভোটকোশি নদীর কাদা-পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে। এ ছাড়া আরও ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি পর্যটক এবং পোশাকধারী ২৮ জন পুলিশ সদস্য রয়েছেন। খবর কাঠমান্ডু পোস্টের।
গত বুধবার (২৬ আগস্ট) তিব্বত সীমান্তের কাছে পাহাড়ধসের পর পানির তীব্র স্রোত নেপালের নদীগুলোতে নেমে আসে। এর ফলে নদীপাড়ের রাস্তাঘাট, ঘরবাড়ি এবং স্থায়ী-অস্থায়ী সেতুগুলো মুহূর্তের মধ্যে ভেঙে গুঁড়িয়ে যায়। নদীর খরস্রোতে ভেসে যাওয়ায় মূল ঘটনাস্থল রসুয়া ছাড়াও দূরের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন লাশ উদ্ধার হচ্ছে।
নদী থেকে একের পর এক লাশ উদ্ধার হওয়ায় হাসপাতালগুলোতে মরদেহ রাখার জায়গার সংকট দেখা দিয়েছে। চিতবন জেলায় সবচেয়ে বেশি লাশ উদ্ধার হওয়ায় সেখানকার একটি পরিত্যক্ত ভবনকে অস্থায়ী মর্গে পরিণত করা হয়েছে। সেখানে শুকনো বরফ দিয়ে লাশ সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। স্বজনদের সন্ধানে বহু পরিবার হাতে ছবি নিয়ে অস্থায়ী মরদেহের কেন্দ্রগুলোতে ভিড় করছেন। যেসব লাশ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলোর ডিএনএ নমুনা ও আঙুলের ছাপ সংগ্রহ করে বিশেষ নম্বরে ট্যাগ দিয়ে দাফন করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় চার হাজারের বেশি পুলিশ ও সেনা সদস্যকে কাজে নামানো হয়েছে। হেলিকপ্টার ব্যবহার করে দুর্গম এলাকায় আটকে পড়া ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের শতাধিক বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান