ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক মাসের বেতন দেবেন নেপালের মন্ত্রীরা
আন্তর্জাতিক ডেস্ক: হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেপালের মন্ত্রীরা। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের পুনর্বাসনে একটি বিশেষ প্যাকেজ তৈরির নির্দেশও দিয়েছে মন্ত্রিসভা। এ জন্য অর্থ মন্ত্রণালয়কে প্যাকেজটি প্রস্তুত করতে বলা হয়েছে।
বুধবারের ভয়াবহ বন্যা ও ভূমিধসে রসুওয়াগাড়ি, ভোতে কোশি নদী এলাকা এবং এর নিম্নাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপাল পুলিশ শুক্রবার সামাজিকমাধ্যমে দেওয়া সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ হাজার ৪৭৩ জন।
বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত চিতওয়ান জেলায় ২২১টি এবং নওয়ালপরাসি ইস্ট জেলায় ১৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। চিতওয়ানের জেলা কর্মকর্তা গণেশ আরিয়াল জানিয়েছেন, অনেক মরদেহের অবস্থা ভালো নয়। স্থানীয় হাসপাতালের মর্গে জায়গা না থাকায় মরদেহ রাখার জন্য একটি সরকারি ভবন নির্ধারণ করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় ৪ হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য কাজ করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। নিহতদের বেশির ভাগের মরদেহ বন্যার পানিতে ভেসে দূরবর্তী এলাকায় চলে যাওয়ায় পরিচয় শনাক্ত এবং স্বজনদের কাছে হস্তান্তর নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
এদিকে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর নেপাল প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার জানিয়েছেন, বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। একই সঙ্গে নতুন করে বন্যার আশঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ফিশার বলেন, ‘আমরা দ্বিতীয় দফার বন্যা নিয়ে খুবই উদ্বিগ্ন।’ জরুরি জীবনরক্ষাকারী তৎপরতায় সহায়তার জন্য আন্তর্জাতিক রেডক্রস ২ কোটি ৫০ লাখ সুইস ফ্রাঁর জরুরি তহবিল চেয়েছে।
উদ্ধার ও মরদেহ খোঁজার কাজ আরও জোরদার করেছে নেপাল সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, রসুয়া থেকে চিতওয়ান পর্যন্ত নদীর তীর এবং বন্যাকবলিত সম্ভাব্য সব এলাকায় ১ হাজার ২০০ সদস্যের একটি অতিরিক্ত দল মোতায়েন করা হয়েছে। প্রবল স্রোত ও দুর্গম ভূখণ্ডের মধ্যেও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন