ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ডিজিকে মৃত ব্যক্তির এনআইডি সংশোধনের দায়িত্ব দিল ইসি

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৭:৫৬:৫৩

ডিজিকে মৃত ব্যক্তির এনআইডি সংশোধনের দায়িত্ব দিল ইসি

ডুয়া ডেস্ক : এনআইডি মহাপরিচালককে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের বিষয়ে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইসির অধীনে এনআইডি উইংয়ের সহকারী পরিচালক সরওয়ার হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিগত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনসমূহ নথি উপস্থাপনের মাধ্যমে নির্বাচন কমিশন কর্তৃক নিষ্পত্তি করা হতো। এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তার দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) এর অনুসরণীয় নির্দেশাবলি ক্রমিক ৮ এ বর্ণিত রয়েছে।

আরও বলা হয়, বর্তমান নির্বাচন কমিশন কর্তৃক মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষমতা এনআইডি মহাপরিচালককে ক্ষমতা অর্পণ করা হলো।

উক্ত নির্দেশানুসারে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ পর্যায়ে নিষ্পত্তি করা হবে। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ জুন)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ জুন)

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত