ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ঘুষিকাণ্ডে যুক্তরাজ্যের এমপির জেল
ডুয়া ডেস্ক : ভোটারকে ঘুষি মারার অভিযোগে যুক্তরাজ্যে এক এমপিকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। তর্ক-বিতর্কের একপর্যায়ে মাইক অ্যামসবারি নামক লেবার দলের বরখাস্তকৃত এমপি তার চেশায়ার নির্বাচনী এলাকায় এক ভোটারকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন।
এই ঘটনার পর তিনি নিজেই অপরাধ স্বীকার করেন এবং আদালত তাকে ১০ সপ্তাহের কারাদণ্ডে দণ্ডিত করেন।
গত বছরের ২৬ অক্টোবর চেশায়ারের ফ্রডশামে এই ঘটনা ঘটে। তখনকার লেবার এমপি মাইক অ্যামসবারি পল ফেলোসের নামের ওই ব্যক্তির সঙ্গে উত্তপ্ত তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন এবং নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগে একপর্যায়ে তাকে ঘুষি মারেন।
এ নিয়ে একটি ভিডিও ফুটেজও সেসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে রানকর্ন এবং হেলসবিকের এই এমপিকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন লেবার পার্টি।
পরে ভুক্তভোগী ওই ব্যক্তি আদালতে মামলা দায়ের করেন। ৫৫ বছর বয়সী আমেসবারি আদালতে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলেও বর্ণনা করেন।
শুনানি শেষে সোমবার জেলা বিচারক ট্যান ইকরাম আমেসবারিকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ