ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নাহিদের পদত্যাগ বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তিনি ও উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা এবং সরকারের সহকর্মী ছিলেন। তার পদত্যাগের পর উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে আগামীর যাত্রার জন্য শুভ কামনা জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, "সহকর্মী, সহযোদ্ধার সঙ্গে সরকারের শেষ দিন। আগামীর পথ শুভ হোক।"
সম্প্রতি গুঞ্জন ছিল যে, নাহিদ ইসলামের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। নাহিদ ইসলামও এর আগে জানিয়েছিলেন যে, তিনি পদত্যাগ করে নতুন দলে যোগ দেবেন। তার পদত্যাগের মাধ্যমে এই পথ সুগম হলো।
আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী ঢাকার মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। এই দলটি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রতিষ্ঠিত হবে। তবে দলটির নাম এখনো প্রকাশ করা হয়নি। দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে থাকবেন আকতার হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি