ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

গোপনীয়তা লঙ্ঘনে বড় জরিমানা টিকটকের

২০২৬ আগস্ট ২৩ ১০:৩৩:১৯

গোপনীয়তা লঙ্ঘনে বড় জরিমানা টিকটকের

ডুয়া ডেস্ক: শিশুদের গোপনীয়তা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তিতে ৪০০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টিকটক।

শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। সমঝোতা অনুযায়ী, টিকটক তাৎক্ষণিকভাবে ৩০০ মিলিয়ন ডলার দেবে। আদালতের আদেশে টিকটকের পূর্বসূরি প্রতিষ্ঠান মিউজিক্যালি-কে ঘিরে করা আগের একটি সম্মতিসূচক আদেশ বাতিল হলে আরও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।

২০২৪ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ফেডারেল ট্রেড কমিশন টিকটক এবং এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করে। অভিযোগে শিশুদের ব্যক্তিগত তথ্য নিয়ে ব্যাপক মাত্রায় আইন লঙ্ঘনের কথা বলা হয়।

শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগ

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, টিকটক জেনেশুনে ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়েছে। পাশাপাশি শিশুদের জন্য নির্ধারিত কিডস মোড ব্যবহারকারীদের কাছ থেকেও বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিভাবকেরা তাঁদের সন্তানদের অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য মুছে দেওয়ার অনুরোধ করলেও টিকটক অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে কার্যকর করেনি।

তবে টিকটক তখন এসব অভিযোগ অস্বীকার করে। প্রতিষ্ঠানটির দাবি ছিল, অভিযোগের কিছু বিষয় পুরোনো কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত, যেগুলোর কিছু তথ্যগতভাবে সঠিক নয় এবং কিছু বিষয় ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।

শিশুদের সুরক্ষায় বড় অর্জন: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ৪০০ মিলিয়ন ডলারের এই সমঝোতাকে দেশটির শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষার আইন, অর্থাৎ চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্টের আওতায় পাওয়া অন্যতম বড় অর্থনৈতিক পুনরুদ্ধার হিসেবে উল্লেখ করেছে।

বিচার বিভাগ জানিয়েছে, টিকটক এরই মধ্যে তরুণ ব্যবহারকারীদের সুরক্ষা জোরদার, বয়স যাচাইয়ের ব্যবস্থা উন্নত এবং অভিভাবকদের নজরদারি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই. উডওয়ার্ড জুনিয়র বলেন, এই সমঝোতা মার্কিন শিশু ও অভিভাবকদের জন্য বড় ধরনের বিজয়। শিশুদের অনলাইনে সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের ব্যক্তিগত তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে চলতে বাধ্য করাই বিচার বিভাগের অগ্রাধিকার।

শিশুদের ব্যক্তিগত তথ্য নিয়ে এবারই প্রথম বড় ধরনের নিয়ন্ত্রক পদক্ষেপের মুখে পড়েনি টিকটক।

২০২৩ সালের সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সাধারণ তথ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে টিকটককে ৩৪৫ মিলিয়ন ইউরো জরিমানা করে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন। শিশুদের ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগেই ওই জরিমানা করা হয়েছিল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা... বিস্তারিত

ঢাবিতে আজ কালো দিবস

ঢাবিতে আজ কালো দিবস

নিজস্ব প্রতিবেদক: ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত অমানবিক,... বিস্তারিত