ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পিলখানা হত্যার বিচার পেতে অপেক্ষায় আছেন স্বজনরা: প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদ সেনা সদস্যদের পরিবার আজও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ ২৫ ফেব্রুয়ারি, প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।’ তিনি শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।
ড. ইউনূস বলেন, ‘শহীদ পরিবারের সদস্যরা একান্ত প্রিয়জন হারানোর এতগুলো বছর পরও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করে আছেন।’
তিনি বলেন, পিলখানায় সেনা সদস্যদের হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় ধরে জাতি বিভ্রান্তিতে ছিল, তবে বাংলাদেশ রাষ্ট্র এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ।
এছাড়া, তিনি শহীদদের আত্মত্যাগ স্মরণ করে জাতি হিসেবে সঠিক পথে চলার সংকল্পের কথা উল্লেখ করেন। ‘এ দিনটি আমাদের চেতনা ও অনুভূতির একটি নিয়ামক হয়ে দেশের জন্য যুদ্ধ করার ব্রত নিয়ে পথচলা সাহসী মানুষের মৃত্যুর কথা মনে করিয়ে দেবে,’ যোগ বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে একটি স্বনির্ভর ও সুসভ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ।’ তিনি শহীদ সেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাণী শেষ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি