ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় নি’হত ১০
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের বিভিন্ন এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা শনিবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
রুশ কর্মকর্তাদের দাবি, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওজোনের একটি গুদাম এবং একটি শিল্পকারখানাও ছিল।
যুদ্ধের সম্মুখসারির বাইরে একে অপরের অর্থনৈতিক অবকাঠামোয় হামলা বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশই ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের অর্থনীতি ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে।
এরই মধ্যে শুক্রবার মধ্য ইউক্রেনের একটি শপিং সেন্টারে রাশিয়ার কয়েকটি ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার বলেছেন, ইউক্রেনের এসব হামলা রাশিয়ার পাল্টা জবাবের জন্য ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে। কিয়েভের দাবি, মস্কোর যুদ্ধের অর্থায়নে চাপ তৈরি করতেই তারা এসব হামলা চালাচ্ছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ঘাটতি পূরণে নতুন ফরাসি সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত