ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য চট্টগ্রাম নগরের মুরাদপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় রোববার (২৩ আগস্ট) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চট্টগ্রাম।
শনিবার (২২ আগস্ট) বিপিডিবি, চট্টগ্রামের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটের মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের অধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বদরুতলা, বড় গ্যারেজ, আরাকান রোড ও আশপাশের এলাকা, জাতি শাহ মাজার, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, শোলকবহর, বহদ্দারহাট, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাত্তারপুল ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
তবে বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিট-২ সোলার লাইনের মাধ্যমে মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল থাকবে। একই সঙ্গে বিবিবি-মুরাদপুর দপ্তরের আওতাধীন অবশিষ্ট ১১ কেভি ফিডারের সমন্বয়ে লোড রোটেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার কথা জানিয়েছে বিপিডিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল