ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃষ্টিতে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট
নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনর্নির্ধারিত পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে শুরু হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি এবং পরবর্তী সময়ে পরীক্ষা দেওয়ার জন্য নিজ নিজ কেন্দ্রে পুনর্নিবন্ধন করেছেন, শুধু তারাই পুনর্নির্ধারিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হবে।
একটি মাত্র কেন্দ্রে পরীক্ষা আয়োজনের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় ১৩টি জেলা থাকলেও এই বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিকটবর্তী জেলাগুলো থেকে মাত্র ২২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় একটি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের যাতায়াত বা পরীক্ষায় অংশগ্রহণে কোনো অসুবিধা হবে না।
পুনর্নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)