ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মান্না ও গয়েশ্বর রায়
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় শিগগিরই সম্প্রসারণ ও রদবদল হতে পারে বলে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। নতুন করে মন্ত্রিসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে যুক্ত করার আলোচনা চলছে। পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।
সরকারসংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। যেকোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন সমঝোতা না হওয়ায় গত জানুয়ারিতে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক জোট বা যুগপৎ আন্দোলনের সম্পর্ক ছিন্ন করে নাগরিক ঐক্য। এরপর দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ ১২ জন প্রার্থী নিজস্ব প্রতীক ‘কেটলি’ নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশ নেন।
এদিকে বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে বলে সূত্র জানিয়েছে।
মন্ত্রিসভায় রদবদলের ক্ষেত্রে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে বণ্টন করা হতে পারে। একই সঙ্গে আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফেরে বিএনপি। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়।
বর্তমানে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রিসভায় ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন। এখন পর্যন্ত মন্ত্রিসভায় কোনো রদবদল হয়নি। তবে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করায় বর্তমানে মন্ত্রণালয়টির দায়িত্ব পালন করছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
নতুন সদস্য অন্তর্ভুক্তি ও দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন এখন প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা