ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্পে কাঁপলো রাজধানী ঢাকা
ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানে আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এই ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১, যা একটি মাঝারি ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশার সংলগ্ন বঙ্গোপসাগর। বাংলাদেশ থেকে এটি প্রায় ৫০১ কিলোমিটার দূরে ছিল। ফলে দেশের উপকূলীয় এলাকাগুলোতে ভূমিকম্পের প্রভাব বেশি অনুভূত হয়েছে।
এদিকে ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এবং সংবাদমাধ্যম লাইভ মিন্ট জানিয়েছে, কলকাতায়ও একই সময়ে রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরে এবং এর গভীরতা ছিল ৯১ কিলোমিটার। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরসহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।
তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি