ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার্থীদের প্রতিদিন অন্তত তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত পরীক্ষাসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। পরীক্ষাসংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd পাওয়া যাবে।
পরীক্ষার্থীদের জরুরি তথ্য নিয়মিত জানার জন্য প্রতিদিন অন্তত তিনবার সকাল, দুপুর ও রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট নির্দেশনা সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইটটি অনুসরণ করতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সতর্কসংকেত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু