ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
হোয়াটসঅ্যাপে ডিলেট হওয়া বার্তা-ছবি ফেরত আনবেন যেভাবে
ডুয়া ডেস্ক: হোয়াটসঅ্যাপে বার্তা, ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ নথি ভুল করে মুছে গেলে বেশ বিপাকে পড়তে হয়। কারণ, মুছে ফেলা তথ্য ও ছবি পুনরুদ্ধার করা বেশ জটিল। এ জন্য আগে থেকেই হোয়াটসঅ্যাপের ব্যাকআপ অপশন চালু রাখা প্রয়োজন। তবে ব্যাকআপে নির্দিষ্ট সময়ের পরের তথ্য সংরক্ষিত থাকে না।
ধরা যাক, সর্বশেষ ব্যাকআপ নেওয়া হয়েছে গত শনিবার। এরপর সোমবার হোয়াটসঅ্যাপে কোনো তথ্য বা ছবি মুছে গেলে ব্যাকআপে সেগুলো পাওয়া যাবে না। তাই কোনো তথ্য পুনরুদ্ধারের আগে হোয়াটসঅ্যাপে সর্বশেষ ব্যাকআপের তারিখ ও সময় পরীক্ষা করা জরুরি। ফোনের স্টোরেজে থাকা স্থানীয় ব্যাকআপ থেকেও কিছু ক্ষেত্রে পুরোনো তথ্য ফিরিয়ে আনা সম্ভব।
বার্তা ও ছবি ফেরত আনার উপায়
বার্তা ও ছবি ফেরত আনতে প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ‘চ্যাটস’ অপশনে গিয়ে ‘চ্যাট ব্যাকআপ’ নির্বাচন করতে হবে। সেখানে সর্বশেষ ব্যাকআপ তৈরির তারিখ ও সময় দেখা যাবে।
ব্যাকআপের সময় ঠিক থাকলে ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ আইকনে কিছুক্ষণ চেপে ধরে ‘আনইনস্টল’ অপশন নির্বাচন করে অথবা ফোনের সেটিংস থেকে অ্যাপটি মুছে ফেলা যাবে।
এরপর অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর অথবা আইফোনে অ্যাপ স্টোর খুলে হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করতে হবে। হোয়াটসঅ্যাপ চালু করার পর আগের অ্যাকাউন্টে ব্যবহৃত ফোন নম্বরটি দিতে হবে। ফোনে পাঠানো ওটিপির মাধ্যমে নম্বর যাচাই শেষে আগের ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধারের জন্য ‘রিস্টোর’ অপশন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই ব্যাকআপে সংরক্ষিত তথ্য আবার ফোনে দেখা যাবে।
ব্যাকআপ চালু না থাকলে কী করবেন
ব্যাকআপে প্রয়োজনীয় তথ্য না থাকলে কিছু ক্ষেত্রে তথ্য রিকভারি সফটওয়্যারের সাহায্য নেওয়া যায়। ড.ফোনের মতো বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ তথ্য পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। তবে এ ধরনের অ্যাপ ব্যবহার করলেই মুছে যাওয়া সব তথ্য ফিরে পাওয়া যাবে—এমন নিশ্চয়তা নেই।
কোনো ফাইল মুছে যাওয়ার পর নতুন তথ্য সংরক্ষণ করা হলে সেগুলো পুরোনো তথ্যের জায়গায় জমা হতে পারে। ফলে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়ে। ফোনের মডেল, অ্যান্ড্রয়েডের সংস্করণ, স্টোরেজের ধরন এবং তথ্য মুছে যাওয়ার পর ফোনটি কত সময় ব্যবহার করা হয়েছে এসব বিষয়ও পুনরুদ্ধারের সম্ভাবনার ওপর প্রভাব ফেলতে পারে।
ভবিষ্যতে তথ্য হারানো ঠেকাতে
হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকি কমাতে নিয়মিত ব্যাকআপ রাখা উচিত। প্রয়োজন অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে ব্যাকআপের ব্যবস্থা করা যায়।
গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও নথির অতিরিক্ত কপিও কম্পিউটার বা অন্য কোনো নিরাপদ স্থানে রাখা যেতে পারে। এতে হোয়াটসঅ্যাপের ব্যাকআপে কোনো সমস্যা হলেও প্রয়োজনীয় তথ্য পুরোপুরি হারিয়ে যাওয়ার ঝুঁকি কমবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)