ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
২০২৭ সালে আইফোনে আসছে কাঁচের বিশেষ নকশা
ডুয়া ডেস্ক: আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে অ্যাপল বড় ধরনের কোনো চমক নিয়ে আসছে না-এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ব্লুমবার্গের বিশিষ্ট প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান।
তিনি জানিয়েছেন, ২০২৭ সালের আইফোন প্রো মডেলগুলোর জন্য বিশেষ কাঁচের ফ্রেমের নকশা তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
এর আগে জেফরিসের বিশ্লেষক এডিসন লি দাবি করেছিলেন, ২০তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ কাঁচের তৈরি আইফোন বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে অ্যাপল। তবে এ প্রসঙ্গে গুরম্যান জানান, মূল পরিকল্পনা পুরোপুরি বাতিল হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, নতুন নকশার আইফোন প্রো মডেলগুলোর সামনে ও পেছনে কাঁচের আস্তরণ থাকবে, যা ডিভাইসের পাশের সীমানা পর্যন্ত প্রসারিত হবে। দুটি কাঁচের অংশের মাঝে থাকবে একটি সরু ধাতব রিং বা ব্যান্ড। এর ফলে বর্তমান আইফোনের গঠন থেকে সম্পূর্ণ আলাদা ও দৃষ্টিনন্দন একটি লুক পাওয়া যাবে। অ্যাপলের অভ্যন্তরীণ সূত্রে এই দুটি ডিভাইসের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘ভি৭৩’ ও ‘ভি৭৪’।
গুরম্যান আরও স্পষ্ট করেছেন, পুরোপুরি কাঁচের তৈরি করার যে অতি-উচ্চাকাঙ্ক্ষী কনসেপ্ট ছিল, সেটি অ্যাপল বেশ আগেই নকশার প্রাথমিক পর্যায়ে বাদ দিয়েছিল। তবে বর্তমানে যে কাঁচ-প্রধান নকশার ওপর কাজ চলছে, সেটি এখনো বহাল রয়েছে।
২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসার পর ২০২৭ সালে এর দুই দশক পূর্ণ হতে যাচ্ছে। এই বিশেষ ২০তম বার্ষিকী উপলক্ষে আইফোনে যুগান্তকারী পরিবর্তন আনার গুঞ্জন রয়েছে।
বর্তমান প্রতিবেদনটি সত্যি হলে, গত কয়েক বছরের মধ্যে এটিই হবে আইফোনের সবচেয়ে বড় ভিজ্যুয়াল ও বাহ্যিক পরিবর্তন। এতে ঐতিহ্যবাহী ধাতব ফ্রেমের ব্যবহার অনেকটাই কমে আসবে এবং বাঁকানো কাঁচের ব্যবহার প্রাধান্য পাবে। তবে ২০২৭ সালের নতুন নকশা বা পরিকল্পনা নিয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট