ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার পরকীয়ার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। এবার ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, উয়েফায় থাকার সময় সংস্থাটির এক নারী কর্মীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। উয়েফার সাধারণ সম্পাদক থাকার সময় ওই নারীকে বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি বড় অঙ্কের অর্থও পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
২০০০ সালে উয়েফায় যোগ দেওয়ার পর ২০০৯ সালে সংস্থাটির সাধারণ সম্পাদক হন ইনফান্তিনো। ওই দায়িত্বে থাকার সময়ই এক নারী কর্মীর সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠে। ওই নারী উয়েফা ছাড়ার পর সংস্থাটির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ পেয়েছিলেন বলে দাবি করেছে ‘দ্য টেলিগ্রাফ’। শুধু তা-ই নয়, উয়েফা ছাড়ার পর ওই নারীর এমবিএ পড়ার খরচও ইনফান্তিনোর নির্দেশে সংস্থাটি বহন করেছিল বলে অভিযোগ করা হয়েছে।
‘দ্য টেলিগ্রাফ’-কে উয়েফার এক কর্মকর্তা বলেন, ‘সেই কর্মীর বিদায়ের সময় বিপুল টাকা দেওয়া হয়েছিল। সংস্থা ছাড়ার পরও তাঁর বিজনেস স্কুলে পড়ার খরচ দেওয়া হয়েছিল। কোনো কর্মী সংস্থা ছাড়লে, তাঁকে কিছু টাকা দেওয়া হতো। সেই নিয়মেই তিনি টাকা পেয়েছিলেন। তবে ছয় অঙ্কের টাকা দেওয়া স্বাভাবিক নয়। এরপর ২০১৬ সালে নিয়ম পরিবর্তন করা হয়। এখন বিদায়ের সময় কর্মীদের নির্দিষ্ট নিয়ম মেনে টাকা দেওয়া হয়।’
তবে অনিয়মের এই অভিযোগ অস্বীকার করেছেন ইনফান্তিনো। ফিফার এক মুখপাত্র বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন। ফিফা বা উয়েফার কোনো কর্মী কখনো ইনফান্তিনোর বিরুদ্ধে এমন অভিযোগ তোলেননি। আসলে এমন কোনো ঘটনাই ঘটেনি।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি