ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মাঝ আকাশে দিল্লিগামী যাত্রীবাহী প্লেনকে ঘিরে ফেললো ইতালির যুদ্ধবিমান
ডুয়া ডেস্ক: আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেন নিউ ইয়র্ক থেকে দিল্লি যাচ্ছিল। হঠাৎই মাঝ আকাশে পথ ঘুরিয়ে রোমে অবতরণ করে সেই প্লেনটি। জানা গেছে, বোমা হামলার হুমকির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে এটি স্পষ্ট হয় যে হুমকিটি ছিল সম্পূর্ণ ভুয়া।
জন এফ কেনেডি বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণের জন্য প্লেনটিকে ইতালির রোমের বিমানবন্দরে অবতরণ করানো হয়।
রোববারের এই ঘটনা মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে জানা গেছে, যাত্রীরা নিরাপদে রয়েছেন এবং সোমবার পুনরায় প্লেনটি দিল্লির উদ্দেশে রওনা হবে।
এই ঘটনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দিল্লিগামী প্লেনটি রোমের দিকে বাঁক নেওয়ার পর ইতালির বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলি সেটিকে ঘিরে নেয় এবং নিরাপদে রোমে অবতরণ করায়। এরপর প্লেনটির পুরোপুরি তল্লাশি করা হয়।
ফ্লাইট ট্র্যাকিং অ্যাকাউন্ট 'ফ্লাইট ইমার্জেন্সি' জানায় যে, বোমা হামলার হুমকির জেরে প্লেনের গতিপথ পরিবর্তন করা হয়। ১৯৯ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করা প্লেনটি তখন ক্যাসপিয়ান সাগরের ওপর দিয়ে উড়ছিল এবং সেখানেই হুমকি মেইলে পৌঁছেছিল।
তথ্য : রয়টার্স, এপি, ফক্স৪নিউজ, সিবিএস নিউজ, এনবিসি নিউজ, ফক্সনিউজ,
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ