ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা জানাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভানেত্রী শেখ হাসিনা আগামীকাল ভারতের নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখানে তিনি দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ভার্চুয়ালি যুক্ত হবেন। তবে এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার গণমাধ্যমকে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত এই প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। যে আলোচনার কথা আপনারা বলছেন, সেটি একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠান আয়োজন করছে। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। আর ওই মঞ্চে যেসব মতামত ব্যক্ত হতে পারে, সরকার সেগুলোকে সমর্থনও করে না।’
এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দ্বিপক্ষীয় নিমন্ত্রণের পাশাপাশি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও নিশ্চিত করেন রণধীর জয়সওয়াল। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হবে এবারের ব্রিকস সম্মেলন।
জয়সওয়াল বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে দ্বিপক্ষীয় সফরের জন্য একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল।’
ব্রিকস সম্মেলন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ব্রিকসের আউটরিচ সেশনের নির্ধারিত নিয়ম অনুযায়ীই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। একইভাবে অন্যান্য আঞ্চলিক জোটের প্রধানদেরও আমন্ত্রণ করা হয়েছে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল