ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
১৭ দিনের সংঘাতে মার্কিন ঘাঁটিতে বড় আঘাতের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ১৭ দিনের সংঘাতে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের আঘাত হেনেছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ী। এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।
সোমবার (৩ আগস্ট) স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেজায়ী বলেন, ‘এই সংঘাতকে তৃতীয় যুদ্ধ বা মহররমের ১৭ দিনের যুদ্ধ হিসেবে উল্লেখ করা উচিত। এ যুদ্ধে আমরা আমেরিকার বিরুদ্ধেও বড় ধরনের আঘাত হেনেছি।’
রেজায়ীর ভাষ্য, বিশ্বের কাছে এই যুদ্ধ অপ্রত্যাশিত মনে হলেও ইরানের জন্য এটি ছিল পূর্বানুমানযোগ্য। তিনি দাবি করেন, জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আগেই তিনি বলেছিলেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে গিয়ে হামলা চালাতে পারেন।
তিনি আরও বলেন, চুক্তি স্বাক্ষরের পর প্রথম চার-পাঁচ দিন ছাড়া যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, দেশটি চুক্তির শর্ত পূরণের অপেক্ষায় থাকবে। কিন্তু ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে সমঝোতা স্বাক্ষর করলেও পরে এর শর্ত মানেননি।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজায়ী অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির দক্ষিণ অংশে নতুন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিল এবং ইরানের সতর্কবার্তাকে উপেক্ষা করেছিল। এর জবাবে ইরান দুই থেকে তিনটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের চুক্তির আওতায় ফিরে আসার বার্তা দেয় বলে দাবি করেন তিনি।
রেজায়ী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব স্বীকারসংক্রান্ত সমঝোতা লঙ্ঘন করে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে।
তার দাবি, ইরাকের কুর্দিস্তান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলা সফল হয়েছে। এসব হামলার পর যুক্তরাষ্ট্রকে ওই দুটি ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, মোহসেন রেজায়ী ইরান-ইরাকের আট বছরব্যাপী যুদ্ধের সময় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি