ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে আল জাজিরা? উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন এবং নির্বাচনকে ঘিরে সংঘাতের খবর প্রকাশের পর দেশটিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রবেশাধিকার সীমিত করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
যদিও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি, পাকিস্তানের অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, তারা আল জাজিরার ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।
এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার প্রতিবেদনের সমালোচনা করে অভিযোগ করেছে, সংবাদমাধ্যমটি ‘বাছাই করা’ ভোটকেন্দ্র থেকে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এজেকে (আজাদ জম্মু-কাশ্মীর) নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে ভুলভাবে উপস্থাপন করেছে।
এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, নির্বাচিত সময় এবং বাছাই করা ব্যক্তিদের বক্তব্য ব্যবহার করে আল জাজিরা আজাদ কাশ্মীরের নির্বাচন সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরির চেষ্টা করেছে।
এ ছাড়া সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ বা অতিরঞ্জিত ও চাঞ্চল্যকর সাংবাদিকতার অভিযোগও তুলেছে ইসলামাবাদ। তাদের দাবি, এ ধরনের প্রতিবেদন বাইরের স্বার্থান্বেষী গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করছে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অধিকার সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সংবাদ সংগ্রহে বাধা, ইন্টারনেট ও টেলিযোগাযোগে বিধিনিষেধ এবং সাংবাদিকদের হয়রানির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে।
সিপিজে এক বিবৃতিতে বলেছে, ‘ইন্টারনেট বন্ধ, যোগাযোগব্যবস্থায় বিধিনিষেধ, সংবাদ সংগ্রহে বাধা এবং সাংবাদিকদের আটক ও নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। পাকিস্তান কর্তৃপক্ষকে অবিলম্বে এসব দমন-পীড়ন বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার সুযোগ নিশ্চিত করতে হবে।’
সংস্থাটি জানিয়েছে, স্বাধীন সাংবাদিক রাজি তাহির ও তার সহকর্মী মোহাম্মদ সাইফ ১ আগস্ট থেকে নিখোঁজ। অভিযোগ রয়েছে, ইসলামাবাদে তাদের অফিস থেকে পুলিশের পোশাক পরা ব্যক্তিরা তাদের নিয়ে যায়। এরপর থেকে তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
সিপিজে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থাকেন, তবে তা প্রকাশ করতে হবে, আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং ইচ্ছাকৃতভাবে আটক রাখা হয়ে থাকলে দ্রুত মুক্তি দিতে হবে।
এ ছাড়া কাশ্মীরি সাংবাদিক রাজা ইকরামকে আটক করার পর পরে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
সিপিজের দাবি, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ৫ জুন থেকে আংশিক ইন্টারনেট বন্ধ এবং টেলিযোগাযোগে কঠোর বিধিনিষেধ চলছে। একই সঙ্গে আল জাজিরার ওয়েবসাইটে প্রবেশ সীমিত করার অভিযোগও সংস্থাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ