ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
যেসব শর্তে মুক্তি মিলতে পারে ইমরান খানের
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে স্বাস্থ্যগত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার সম্ভাবনা নিয়ে সামরিক ও রাজনৈতিক মহলের ঘনিষ্ঠ একাধিক সূত্রে আলোচনা চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য অবজারভার’।
তবে সম্ভাব্য মুক্তির বিনিময়ে ইমরান খানকে রাজনীতি ছেড়ে বিদেশে চলে যাওয়া এবং কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্ত দেওয়া হতে পারে বলে জানা গেছে।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ৭৩ বছর বয়সী ইমরান খান চলতি সপ্তাহে একাকী কারাবাসের তিন বছর পূর্ণ করবেন। ২০২৩ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
‘দ্য অবজারভার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্র এবং ইমরান খানের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে তৃতীয় পক্ষের উদ্যোগে এ ধরনের সমঝোতার আলোচনা শুরু হয়েছে। দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এমন উদ্যোগ নেওয়া হলেও ইমরান খানের ঘনিষ্ঠজনদের দাবি, তিনি দেশত্যাগ কিংবা রাজনীতি ছাড়ার মতো কোনো শর্ত মেনে নেবেন না।
ইমরান খানের আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারি জানিয়েছেন, একাকী কারাবাসে রাখার কারণে ইমরান খানের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে। গত সাত মাস ধরে তাঁর পরিবার, আইনজীবী ও বোনদের সঙ্গে নিয়মিত দেখা করতে দেওয়া হচ্ছে না।
এক বিবৃতিতে তাঁর দুই ছেলে সুলায়মান ও কাসিম খান বাবার শারীরিক অবস্থা নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করেছেন।
তবে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী সমঝোতার খবর নাকচ করে দাবি করেছেন, ইমরান খান সুস্থ আছেন এবং তাঁর জামিনের বিষয়টি আদালতেই নির্ধারিত হবে।
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৩ সালে কারাদণ্ড পান ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করে আসছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে বন্দি রাখা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল