ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হরমোজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান।
এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের কথাবার্তা চলছে না। তবে হরমোজ প্রণালির বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে।
ওমানের সঙ্গে এই আলোচনা অত্যন্ত গঠনমূলক হয়েছে উল্লেখ করে তিনি জানান, আলোচনার মূল লক্ষ্য হলো হরমোজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি নতুন রুট বা চুক্তি প্রস্তুত করা।
ইসমাইল বাঘাই আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর প্রতি ইরানের এ উদ্যোগকে দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো এ বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।
তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যতদিন বহাল থাকবে, ততদিন হরমোজ প্রণালির বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের