ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
চুক্তি না হলে বহু মানুষ মারা যাবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানিদের হত্যা করার পক্ষে নন। তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায়, তাহলে যেমন বহু নিরপরাধ ইরানি প্রাণহানির ঝুঁকি থেকে রক্ষা পাবেন, তেমনি দেশটিও ব্যাপক ধ্বংসযজ্ঞ এড়াতে সক্ষম হবে।
রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা দেখব পরিস্থিতি কেমন হয়। যে কোনো সময়ে আলোচনা শুরুর জন্য আমরা প্রস্তুত। আমি কি (ইরানের সঙ্গে) একটি চুক্তি চাই? হ্যাঁ, আমি অবশ্যই চুক্তির পক্ষে; কারণ আমি মানুষ হত্যা করতে চাই না। যদি চুক্তি না হয় তাহলে বহু মানুষ মারা যাবে এবং আমরা তা চাই না।”
ট্রাম্প জানান, সোমবার (৩ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে আবারও আলোচনা শুরু হচ্ছে। এর আগে শনিবার থেকে ইরানে বিমান অভিযান স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট আরও বলেন, নতুন দফার আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলের বিষয়টিও সমান গুরুত্ব পাবে। তবে আলোচনা কোথায় অনুষ্ঠিত হবে কিংবা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মতবিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন বাহিনী ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই দফা যুদ্ধবিরতি হয়েছে। গত মে মাসে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’র আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলেও দুই দেশের মধ্যে সংঘাত এখনো পুরোপুরি থামেনি।
রোববারের বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই।” এই মন্তব্যের মধ্য দিয়ে ইরান ইস্যুতে তিনি প্রথমবারের মতো নিরঙ্কুশভাবে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি